এসআইআর—নতুন প্রশাসনিক যাচাইয়ের প্রক্রিয়া ঘিরে শিলিগুড়ির বিভিন্ন মহলে উদ্বেগ বাড়লেও, বাস্তবে পরিস্থিতি নিয়ে আতঙ্কের কোনও প্রয়োজন নেই বলে মনে করছেন বহু স্থানীয় বাসিন্দা। তাঁদের মতে, যাদের কাছে বৈধ নথিপত্র রয়েছে, তাদের ভয় বা সমস্যা—দুটোরই কোনও কারণ নেই।
শিলিগুড়ির আমতলা মোড়ে লটারি বিক্রেতা বাবলু রায় জানান, “এস আই আর কে নিয়ে কোন ভয় নেই। যারা বৈধ এবং যাদের কাছে বৈধ কাগজপত্র আছে, তাদের কী অসুবিধা?” তাঁর কথায়, বহুল প্রচারিত যে শিলিগুড়ি নাকি ফাঁকা হয়ে যাচ্ছে—এই দাবি একেবারেই ভুল।
বাবলু রায় আরও বলেন, “অনেকে বাইরে গেছে ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে ভয়ে পালাচ্ছে। অনেকেরই তো বাইরে বাড়ি আছে। কেউ কেউ কাগজপত্র জমা দিতেই গেছে। তাই শহর ফাঁকা হচ্ছে বলে যে প্রচার চলছে, সেটা অযৌক্তিক।”
এই বক্তব্যে পরিষ্কার, এসআইআর ঘিরে যদিও গুজব ও বিভ্রান্তি ছড়াচ্ছে, সাধারণ মানুষের বড় অংশই বিষয়টিকে শান্তভাবে দেখছে। তাঁদের বিশ্বাস, বৈধ নথিপত্র থাকা সৎ নাগরিকদের কোনওভাবেই সমস্যায় পড়তে হবে না।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও বারবার অনুরোধ করা হয়েছে—গুজবে কান না দিয়ে সরকারি নির্দেশ ও যাচাই–পর্ব স্বাভাবিকভাবে মেনে চলার জন্য।