সংবাদ প্রতিবেদন:
নিজস্ব সংবাদদাতা:
সিপিএম-এর ‘বাংলা বাঁচাও যাত্রা’ মঙ্গলবার ময়নাগুড়ি হয়ে রাজগঞ্জ ও ফুলবাড়িতে পৌঁছাল। যাত্রাপথ জুড়ে সেলিম, মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ দলীয় নেতৃত্বকে ঘিরে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। পথে পথে সভা ও মিছিল থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়াল বামেরা। মূলত SIR (Special Investment Region) প্রকল্পকে কেন্দ্র করেই প্রতিবাদে উত্তাল হল রাজপথ।
নেতৃত্বের অভিযোগ, SIR-কে সামনে রেখে সরকার “লুঠের রাজনীতি” চালাচ্ছে। কৃষিজমি ও মানুষের অধিকার উপেক্ষা করে শিল্পের নামে জোরজবরদস্তির চেষ্টা চলছে— এমনই সুর শোনা গেল নেতৃত্বের গলায়।
মীনাক্ষী মুখোপাধ্যায় এদিন কঠোর ভাষায় বলেন,
“রাজ্য সরকার আর রাজ্য চালাতে পারছে না। মানুষের কাছে আসতে গিয়ে মানুষের থেকে আরও দূরে চলে যাচ্ছে। এই সরকার আর ফিরবে না। জনগণ এবার বুঝিয়ে দেবে যে তারাই হলেন আসল কারিগর।”
সেলিমও সরকারের অর্থনৈতিক নীতি ও প্রকল্পগুলিকে skও তীব্র সমালোচনা করেন। তাঁর দাবি, রাজ্যে ‘উন্নয়ন’ শব্দটি এখন কেবল সরকারি প্রচারে সীমাবদ্ধ, বাস্তবে মানুষ আরও বঞ্চিত হচ্ছেন।
লাল পতাকার জোয়ারে অঞ্চল জুড়ে ফের চাঙ্গা হল বাম শিবির। সিপিএম নেতৃত্বের দাবি, মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত, আর এই যাত্রাই সেই বার্তা পৌঁছে দেবে গোটা বাংলায়।