যোগ্য ভোটারদের আশ্বস্ত করলেন পাপিয়া ঘোষ: “কেউ বাদ যাবে না, চিন্তার কিছু নেই

শিলিগুড়ির যোগ্য ভোটারদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন বিএলও-১ পাপিয়া ঘোষ। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, যোগ্য ভোটারদের কারও নামই ভোটার তালিকা থেকে বাদ যাবে না, তাই অযথা দুশ্চিন্তা করার কোনও কারণ নেই।

পাপিয়া ঘোষ বলেন, অনেকেই বিভ্রান্ত হয়ে ভাবছেন যে তাঁদের নাম তালিকা থেকে বাদ পড়ে যেতে পারে, অথবা তাঁরা সরকারি নানা সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। তিনি নিশ্চিত করে বলেন—
“ভয় পাবেন না। প্রত্যেক যোগ্য নাগরিকই নিজের নথি পেয়ে যাবেন।”

তিনি আরও জানান যে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের দায়িত্ব নিয়েছেন, তাই কারও অধিকার নষ্ট হওয়ার সম্ভাবনা নেই।

পাপিয়া ঘোষ অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল ভোটারদের মধ্যে ভয় ও বিভ্রান্তির পরিবেশ তৈরির চেষ্টা করছে, যার ফলে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন। কিন্তু বিএলও হিসেবে তিনি নিজে পরিস্থিতির উপর নজর রাখছেন এবং প্রত্যেকের আবেদনপত্র সঠিকভাবে জমা দেওয়ার দায়িত্ব তিনি নিজেই নিয়ে করেছেন।

পাপিয়া ঘোষ বলেন—
“আমার কাজ এবং দায়িত্ব আমি ভালোভাবেই জানি। সারা দিন আমি মানুষের সঙ্গে কথা বলছি, তাঁদের বোঝানোর চেষ্টা করছি। অনেক জায়গায় ইতিমধ্যেই ভালো ফল পেয়েছি। আগামী দিনেও আমি এভাবেই কাজ করে যেতে চাই।”

তিনি শিলিগুড়ির নাগরিকদের অনুরোধ করেন যেন তাঁরা বিনা ভয়ে নিজেদের প্রয়োজনীয় নথিপত্র জমা করেন এবং নিশ্চিন্ত থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these