কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালের শুভ উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই উপলক্ষে তিনি বলেন, বড়দিনে প্রভু যীশুর আশীর্বাদ আমাদের সকলের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। বড়দিন মানে শুধু একটি ধর্মের উৎসব নয়, এটি সকলের আনন্দের দিন।

মুখ্যমন্ত্রী জানান, বড়দিন শান্তি, ভালোবাসা ও শুভেচ্ছার বার্তা নিয়ে আসে। তিনি সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে বলেন, প্রভু যীশু সবাইকে ভালোবাসেন। যাঁরা তাঁকে কষ্ট দিয়েছিলেন, তাঁদেরও তিনি ক্ষমা করে দিয়েছিলেন—এই মহান শিক্ষা থেকেই বড়দিনের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করা যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, বড়দিনের সময় কলকাতা যেন উৎসবের শহরে পরিণত হয়। এই আনন্দকে স্মরণীয় করে রাখতেই প্রতিবছর কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালের আয়োজন করা হয়।

অনুষ্ঠান চলাকালীন মুখ্যমন্ত্রী ছোট ছোট শিশুদের সঙ্গে ক্রিসমাসের আনন্দ ভাগ করে নেন। তিনি নিজে কেক কেটে সকলকে কেক খাইয়ে দেন। গোটা অনুষ্ঠানে উৎসবের আমেজ ও আনন্দঘন পরিবেশ লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these