হাওড়ার সালকিয়ায় বন্ধ ফ্ল্যাট থেকে রক্তাক্ত দেহ উদ্ধার, আটক দুই নাবালক

হাওড়া: হাওড়ার সালকিয়া এলাকার কৈবর্তপাড়া লেনের একটি বন্ধ ফ্ল্যাট থেকে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ দরজা ভেঙে ফ্ল্যাটের ভিতরে ঢুকে দেহটি উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম দেবব্রত পাল ওরফে বাপ্পা। দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।

ঘটনায় আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ওই ফ্ল্যাটের ভিতর থেকেই উদ্ধার করা হয়েছে দুই নাবালককে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পুলিশ খতিয়ে দেখছে, বন্ধ ফ্ল্যাটের ভিতরে ওই দুই নাবালক কী করছিল।

প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ, এই খুনের ঘটনায় ওই দুই নাবালকের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু জানাতে চায়নি পুলিশ।

ঘটনার পর এলাকায় পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these