কেরলের কনিষ্ঠতম অঙ্গদাতা, ১০ মাসের আলিন শেরিনকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা

তিরুবনন্তপুরম/পাথানামথিট্টা: মাত্র ১০ মাস বয়সেই মানবিকতার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করল কেরলের এক কন্যাশিশু। পাথানামথিট্টা জেলার মল্লাপল্লির বাসিন্দা ছোট্ট Aalin Sherin Abraham-এর অকালমৃত্যুর পর তাঁর পরিবারের সিদ্ধান্তে একাধিক মানুষের শরীরে নতুন প্রাণের সঞ্চার হল। শোকস্তব্ধ পরিবেশে কেরল সরকার এই কনিষ্ঠতম অঙ্গদাতাকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানায়; পুলিশের পক্ষ থেকে দেওয়া হয় গার্ড অফ অনার।
দুর্ঘটনা থেকে মর্মান্তিক পরিণতি
গত ৫ ফেব্রুয়ারি সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হয় আলিন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়। চিকিৎসকরা শিশুটিকে ব্রেন ডেড ঘোষণা করেন। সেই কঠিন মুহূর্তেই মানবিকতার এক অসাধারণ সিদ্ধান্ত নেন তাঁর বাবা-মা—অরুণ আব্রাহাম ও শেরিন অ্যান জন। গভীর শোকের মধ্যেও তাঁরা সন্তানের অঙ্গদান করার অনুমতি দেন, যাতে অন্য কয়েকটি পরিবার নতুন করে আশার আলো পায়।
একাধিক প্রাণে নতুন আলো
চিকিৎসক সূত্রে জানা যায়, আলিনের অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে একাধিক শিশুর জীবন বাঁচানো সম্ভব হয়েছে। তাঁর লিভার এক শিশু রোগীর দেহে প্রতিস্থাপিত হয়েছে। দুই কিডনি প্রতিস্থাপন করা হয়েছে গুরুতর অসুস্থ আরেক শিশুর শরীরে। এছাড়াও হার্ট ভালভ ও কর্নিয়া সংরক্ষণ করা হয়েছে, যা ভবিষ্যতে প্রয়োজনীয় রোগীদের কাজে লাগবে। চিকিৎসক মহল এই উদ্যোগকে “অসাধারণ মানবিক দৃষ্টান্ত” বলে উল্লেখ করেছে।
রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়
কেরল সরকার শিশুটির এই মহান দানের প্রতি সম্মান জানিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যের সিদ্ধান্ত নেয়। শেষযাত্রায় উপস্থিত ছিল প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। পুলিশের তরফে দেওয়া হয় গার্ড অফ অনার। স্থানীয় মানুষও ভিড় জমান ছোট্ট আলিনকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে। শোকের আবহে বারবার উচ্চারিত হয়েছে—একটি ক্ষণজন্মা জীবন কীভাবে অমর হয়ে উঠতে পারে মানবতার ইতিহাসে।
সমাজে বার্তা
এই ঘটনা শুধু কেরল নয়, গোটা দেশের কাছে অঙ্গদানের গুরুত্বকে নতুন করে সামনে এনে দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, সচেতনতা ও মানবিক উদ্যোগ বাড়লে বহু জীবন বাঁচানো সম্ভব। আলিনের পরিবারের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে সমাজে ইতিবাচক বার্তা ছড়াবে এবং আরও মানুষকে অঙ্গদানে উৎসাহিত করবে।
মাত্র ১০ মাসের জীবনে হয়তো আলিন অনেকটা সময় পায়নি পৃথিবী দেখার। কিন্তু তাঁর এই ‘জীবন দান’ চিরকাল মনে রাখবে কেরল তথা দেশবাসী। মানবিকতার এই উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে ইতিহাসের

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these